বেতাগীতে বাড়ি ফাঁকা, ইফতার দিতে এসে গৃহবধূকে ধর্ষণ!

আপডেট: May 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগীতে এক রোজাদার গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলার সরিষামুড়ি ইউনিয়নে গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার বেতাগী থানায় ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে নারী ও শিশু আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী ঢাকায় চাকরি করেন। শ্বশুর ও শাশুড়ির সঙ্গে গ্রামের বাড়িতেই থাকতেন ওই গৃহবধূ। গত সোমবার (৩ মে) বিকেলে গৃহবধূর শাশুড়ি তাঁর বাবার বাড়িতে যায় এবং শ্বশুর ইফতার করতে মসজিদে চলে যান। ফাঁকা বাড়িতে ইফতার দিতে আসেন একই এলাকার বাসিন্দা খলিল হাওলাদারের ছেলে নাঈম। এসময় বাড়ি ফাঁকা পেয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, সন্ধ্যার সময়ে সবাই ইফতারি তৈরিতে ব্যস্ত থাকায় ও পাশাপাশি কোনো ঘর না থাকায় চিৎকার দিলে কেউ শুনতে পায়নি। পরে আমার শ্বশুর মসজিদ থেকে আসলে দড়জা বন্ধ দেখে আমাকে ডাক দিলে ধর্ষক নাঈম পেছনের দড়জা দিয়ে পালিয়ে যায়।এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network