শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

বেতাগীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ৩ কিশোরের

আপডেট: November 4, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগীতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোকামিয়া-বেতাগী সড়কের খানেরহাট নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই তিন কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত ৩ কিশোরের মধ্যে কাজিরাবাদ ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের মো. কবিরের ছেলে ইয়াসিন আরাফাত (১৩) ও মোকামিয়া ইউনিয়নের দক্ষিণ মোকামিয়া গ্রামের রফিক মৃধার ছেলে মোহাম্মদ রাব্বির (১৬) পরিচয় পাওয়া গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর এক কিশোরের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বেতাগী থানা পুলিশ জানান, উপজেলার মোকামিয়া ফাজিল মাদ্রাসা ময়দানে মরহুম হাঁচান উদ্দিন রহঃ এর ওফাত দিবস উপলক্ষে মাহফিল থেকে ৩ কিশোর বন্ধু বাড়ি ফেরার পথে খানেরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।স্থানীয়রা থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে তিন কিশোরকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তিন কিশোরকেই মৃত্যু ঘোষণা করেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছে। তবে তিন কিশোরকে হাসপাতালে আনার আগেই মারা যায় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network