বেশি দামে সার বিক্রয়ের অপরাধে লক্ষ টাকা জরিমানা

আপডেট: July 3, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গায় অভিযান পরিচালনা করে বেশি দামে সার বিক্রয় ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে মেসার্স বিশ্বাস ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৩রা জুলাই) বিকাল সাড়ে ৩টার সময় সদর উপজেলার আলুকদিয়ায় ভ্রাম্যমাণ এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহা. সজল আহম্মেদ। তিনি জানান, রবিবার বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে প্রতি বস্তা ৮০০ টাকার ইউরিয়া সার ৯৭০ টাকায়, ১১০০ টাকার টিএসপি সার ১৫৭০ টাকায় বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে মেসার্স বিশ্বাস ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০, ৫১ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া পীতম্বরপুর এলাকায় মুদি ব্যাবসা প্রতিষ্ঠান মেসার্স আতিয়ার স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ ও মূল্যবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনার কাজে সহযোগিতা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network