শিরোনাম

ব্র্যাক এর উদ্যোগে দক্ষিণ আইচায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট: January 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন
চরফ্যাসন প্রতিনিধি:
বে-সরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর উদ্যোগে অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১২ জানুয়ারী বুধবার বিকেলে সাড়ে তিনটায় ভোলা চরফ্যাসন উপজেলা দক্ষিণ আইচা শাখার ব্র্যাকের ইউপিজি কর্মসূচির আওতায় “চর কচ্ছপিয়া, গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে ৮৫ জন দরিদ্র সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরকচ্ছপিয়া আদর্শ গ্রাম কমিটির সভাপতি মো.জলিল , কোএইড স্কুলের শিক্ষক জিয়াউদ্দিন.চরকচ্ছপিয়া ঘাট ইজারাদার মোঃ ফারুক হোসেন মনিরসহ অন্যানোরা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ আইচা ব্র্যাক সংস্থা শাখার ব্যবস্থাপক বাবর আলী, কর্মসূচি সংগটক আরিফুল হকসহ এলাকার অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্র্যাক ইউপিজি কর্মসূচির দরিদ্র সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে নিজেদের কাছে অনেক ভালো লেগেছে। আমরা সর্বদা এ সকল দরিদ্রদের পাশে থাকতে চাই।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network