শিরোনাম
ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক

আপডেট: August 7, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন: বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৭ই আগস্ট) সকালে নবদুর্গাপুর এলাকা হতে তাদের আটক করে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বিওপির একদল বিজিবি।

শুক্রবার সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বেনীপুর বিওপির একদল বিজিবি শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬২/৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের ধান ক্ষেতের পাশে বিশেষ টহল পরিচালনা করে।

এসময় ৮ বাংলাদেশী নারীকে আটক করা হয়। তারা প্রত্যেকেই অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। অভিযানে নেতৃত্ব দেন সুবেদার মো. ফিরোজ। আটকদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network