শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

ভুয়া সার্টিফিকেটে কলেজ প্রভাষক র‌্যাবের হাতে আটক

আপডেট: October 20, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: ভুয়া বিএসসি অনার্সের সার্টিফিকেট দিয়ে কলেজে চাকরি করা মো. রেজাউল সরকার (৩৩) নামে একজনকে আটক করেছে র‌্যাব-৮। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. আব্দুস সামাদ সরকারের ছেলে। বৃহষ্পতিবার (২০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

তিনি জানান, রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা (ROYAL UNIVERSITY OF DHAKA) এর ভুয়া বিএসসি অনার্স সার্টিফিকেট দিয়ে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি থেকে রেজাউল সরকার (৩৩) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে কম্পিউটার অপারেশন পদে প্রভাষক হিসেবে চাকরিরত রয়েছেন।

অভিযোগের বিষয়ে রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা কর্তৃপক্ষের সঙ্গে র‌্যাব-৮ কর্তৃক সত্যতা যাচাইয়ের জন্য যোগাযোগ করা হয়। তখন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ উক্ত ব্যক্তির সার্টিফিকেট ভুয়া বলে অবহিত করেন। পরে অভিযান চালিয়ে রেজাউল সরকারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ভুয়া সনদপত্রসহ অন্যান্য সনদের ছায়ালীপিও পাওয়া যায়।

এ ঘটনায় মামলা দায়ের শেষে আটক রেজাউলকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের উপ-পরিচালক জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network