ভোলায় মহিষের ট্রলারে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ তিন জলদস্যু আটক

আপডেট: July 21, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
ভোলা প্রতিনিধি:: ভোলায় অস্ত্রসহ মো. জা‌কির হোসেন, মো. ম‌ানিক আকন ও মো. হেমায়েত নামে তিন জলদস্যু‌কে আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা।
মঙ্গলবার ভোরে সদরের ‌ভেলু‌মিয়া ১৫ নম্বর চর এলাকার তেঁতু‌লিয়া নদী থে‌কে তাদের আটক করা হয়।আটক জা‌কির পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মোমেনপুর গ্রামের মোজা‌ম্মেল বিশ্বা‌সের ছেলে, মা‌নিক একই এলাকার মোক্তার হোসেন এবং হেমায়েত একই এলাকার জ‌লিল হোসেনের ছেলে।
এ সময় তাদের কাছ থে‌কে এক‌টি দেশীয় একনলা বন্দুক, এক‌টি ছুরি ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
কোস্টগার্ড দ‌ক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট মাহাবুবুল আলম শা‌কিল বলেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আমরা ওই এলাকায় অভিযান চালাই। জলদস্যুরা এক‌টি ম‌হি‌ষের ট্রলা‌রে ডাকা‌তি করার সময় আমরা তাদের আটক ক‌রি।তি‌নি আরো জানান, আটকরা পটুয়াখালীর জলদস্যু মহসিন গ্রুপের সদস্য। তাদের ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network