শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

ভোলায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে ৪ লাখ টাকা ছিনতাই

আপডেট: June 21, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে দোকান থেকে বাড়ি ফেরার পথে প্রবীর মাঝি (৩৭) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা ৪ লাখ টাকা ছিনতাই করে নেয় তারা।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় নিহত প্রবীর মাঝির সঙ্গে থাকা তার ছোট ভাই সজিব মাঝি দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত আব্বাসউদ্দীন নামে একজনকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ওষুধ ব্যবসায়ী প্রবীর মাঝি বটতলা এলাকায় তার ওষুধের দোকান ‘দীপরাজ ফার্মেসি’ বন্ধ করে ছোট ভাই সজিব মাঝিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন। বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে তাদের গতি রোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে সঙ্গে থাকা ৪ লাখ টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রবীরকে মৃত ঘোষণা করেন। আর সজিব গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত চারজনকে পুলিশ চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এর মধ্যে একজনকে স্থানীয়রা গণধোলাই দিলে পুলিশ সেখান থেকে তাকে আটক করে। বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network