শিরোনাম
নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭ তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ

ভোলায় ৯৪ বস্তা সরকারি বীজসহ ব্যবসায়ী আটক

আপডেট: December 9, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলায় সরকারি (বিএ‌ডি‌সির) ৯৪ বস্তা গ‌ম, ধান ও আলুর বীজ অবৈধ মজুত ও খুচরা বিক্রির দায়ে মো. মা‌নিক (৪৫) না‌মে এক ব‌্যবসায়ী‌কে আটক ক‌রেছে পু‌লি‌শ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ভোলা শহরের নতুন বাজারের মানিক ট্রেডার্স নামক তার দোকানের সামনে থেকে এ বীজের বস্তাসহ তাকে আটক করে পুলিশ। পরে ভোলা সদর মডেল থানার পুলিশ আটক মো. মা‌নিকসহ ও বীজের বস্তাগুলো থানায় নিয়ে যায় এবং দোকানটি বন্ধ করে দেয়।

ভোলা সদর মডেল থানার এসআই কবির হোসেন জানান, সরকারিভাবে গম, আলু, ধানের বীজ বিক্রি হওয়ার কথা থাকলেও সেগুলো খোলা বাজারে বিক্রি হতে দেখে স্থানীয়রা জব্দ করে। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তা উদ্ধার করি এবং দোকান মালিক মানিককে আটক করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network