ভোলায় ইলিশ রক্ষায় মেঘনায় অভিযান, ১১ জেলে আটক

আপডেট: October 26, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলার মনপুরা উপজেলার মেঘনায় মা ইলিশ শিকারের সময় ১১ জেলেকে আটক করা হয়েছে।রোববার ভোরে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের তালতলীসংলগ্ন পূর্বপাশে মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে জেলেদের আটক করা হয়। পরে আটক জেলেদের এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- খোকন, সোহেল উদ্দিন, রুবেল, সোহেল, হেলাল, সাদ্দাম হোসেন, বেচু মাঝি, রায়হান, আমজাদ, ইদ্রিস। এদের সবার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ এলাকায়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, মনপুরার মেঘনায় ইলিশ শিকারের সময় নিঝুম দ্বীপের ১১ জেলেকে আটক করে প্রত্যেক জেলেকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।

উল্লেখ্য, ইলিশ প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২২ দিন পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ শিকার, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network