শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

ভোলায় কোস্টগার্ডের ‘যুদ্ধজাহাজ’ সোনার বাংলা দেখতে মানুষের ঢল

আপডেট: December 16, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: মহান বিজয় উপলক্ষে ভোলায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশ কোস্টগার্ডের ‘যুদ্ধজাহাজ’ বিসিজিএস সোনার বাংলা।সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এটি উন্মুক্ত ছিল।জাহাজটি এক নজর দেখার জন্য ভিড় জমায় বিপুল সংখ্যক মানুষ।ভোলা সদরের ইলিশা লঞ্চঘাট এলাকায় নোঙর করে রাখার পর থেকেই দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসেন।আগতরা জানিয়েছেন, তারা যুদ্ধ জাহাজের নাম শুনেছেন কিন্তু স্বচক্ষে দেখা হয়নি। তাই প্রবল আগ্রহ থেকেই দেখতে আসা।

কোস্টগার্ড জানিয়েছে, জাহাজটি সেসি অটো রোবটিক সিস্টেমের যেখানে ৩০ মিলিমিটারের ২টি অটোগান এবং ১৪.৫ মিলিমিটারের আরও ২টিসহ মোট চারটি অটোগান রয়েছে। এটি ঘণ্টায় ২৩ নটিক্যাল মাইল অতিক্রম করতে সক্ষম। ৪৭ জন নাবিক এ জাহাজ পরিচালনা করছে। ১৫৫ ফুট দৈর্ঘ্য এবং ২২ ফুট প্রস্তের এ জাহাজের ওজন ৩০৭ টন।

কোস্টগার্ড আরও জানায়, উপকূলের জলসীমায় দস্যুতা এবং অপরাধ নির্মূলে ব্যবহারের পাশাপাশি যুদ্ধকাজেও ব্যবহার হয় জাহাজটি।লাল-সবুজের পতাকায় সজ্জিত এ জাহাজের নিরাপত্তায় নৌ পুলিশ, পুলিশ ও কোস্টগার্ডের ডুবুরি দলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network