ভোলায় স্কুল ভবনের সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

আপডেট: March 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিন উপজেলায় সাইক্লোন শেল্টারের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

জানা গেছে, তজুমদ্দিন উপজেলার চাচঁড়া ইউনিয়নের দক্ষিণ চাঁচড়া গ্রামের সাইক্লোন শেল্টারের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন ওই ৩ শ্রমিক। সেখানেই অসুস্থ হয়ে তাদের মৃত্যু হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network