শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ভোলায় ৯ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

আপডেট: September 22, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: ভোলায় ৯ দফা দাবিতে মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় জেলার সাত উপজেলা থেকে অর্ধ শতাধিকেরও বেশি চাকরিচ্যুত বিডিআর সদস্য তাদের পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধনে অংশ নেন। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।

মানববন্ধনে তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি শেখ হাসিনার সরকারের নীল নকশার অংশ হিসেবে পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত হয়। হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের মৃত্যু হয়। পিলখানা হত্যাকাণ্ডকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত করে ১৮ হাজার ৫২০ বিডিআর সদস্যকে চাকরিচ্যুতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়।

এসব চাকরিচ্যুত বিডিআর সদস্যের পরিবার এখনও মানবেতর জীবন যাপন করছে। চাকরিচ্যুত সব বিডিআর সদস্যকে সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করাসহ ৯ দফা পূরণের দাবি করেন তারা। এসময় চাকরিচ্যুত বিডিআর সদস্য মো. সাইফুল আলম, ফারুক মাসুম, সুমন কুমার দে, মো. বশির প্রমুখ উপস্থিত ছিলেন।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network