আপডেট: January 26, 2021
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের মঠবাড়িয়ায় অস্ত্র মামলায় পলাতক আসামি স্বপন হোসেনকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।সোমবার গভীর রাতে উপজেলার দাউদখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
স্বপন উপজেলার দাউদখালী ইউনিয়নের দেলোয়ার হোসেন কারিকরের ছেলে।মঠবাড়িয়া থানার এসআই শহিদুল ইসলাম জানান, ২০১৭ সালে পার্শ্ববর্তী ঝালকাঠী সদর থানায় পুলিশের করা (জিআর ৮৫/১৭) অস্ত্র মামলায় স্বপন দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাউদখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, গ্রেফতার আসামি স্বপনকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

