মনপুরায় জেএমবির সদস্য গ্রেফতার

আপডেট: November 18, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:

ভোলার মনপুরা উপজেলায় এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ সাকুচিয়ার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জেএমবি সদস্যের নাম মুক্তি মহিউদ্দিন ওরফে ময়েজ (৩৫)। তিনি ওই ওয়ার্ডের মো. তোফায়েলের ছেলে।

মনপুরা থানার ওসি মো. সাঈদ আহম্মেদ জানান, ওই এলাকা থেকে মুক্তি মহিউদ্দিন ময়েজ নামে জেএমবির এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। ময়েজের বিরুদ্ধে ঢাকার গাজীপুরের জয়দেবপুর থানায় মামলা রয়েছে। তার বিরুদ্ধে ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা আসায় তাকে গ্রেফতার করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network