শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

মরক্কোর বিপক্ষে হারের পর বেলজিয়ামে দাঙ্গা

আপডেট: November 28, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::

বিশ্বকাপে মরোক্কোর কাছে ২-০ গোলে হারের পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দাঙ্গা বেঁধেছে। দাঙ্গাবাজদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে পুলিশ। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে।

খবর ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, মরক্কোর কাছে হারের পর বেলজিয়ামের সমর্থকেরা ব্রাসেলসের রাস্তা ভাঙচুর, অগ্নিসংযোগ করে। দোকানপাট ও গাড়ি ভাঙচুরের সঙ্গে অগ্নিসংযোগও করা হয়। দাঙ্গবাজদের নিয়ন্ত্রণে ব্রাসেলস পুলিশ কঠোর ভূমিকায় অবতীর্ণ হয়। দাঙ্গা থামাতে প্রয়োগ করা হয় কাঁদানে গ্যাস কয়েক ডজন দাঙ্গাবাজ বেশ কয়েকটি প্রাইভেট কার ভাঙচুর করেছে।

ব্রাসেলস পুলিশের মুখপাত্র ভ্যান ডে ক্যারে জানিয়েছেন, দাঙ্গায় একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া শহরের মেয়র ফিলিপ ক্লোজ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে টুইট করে বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হতে বাধ্য হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network