মহিপুরে ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

আপডেট: November 7, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

কুয়াকাটা প্রতিনিধি:: পটুয়াখালীর মহিপুরে ১০ পিস ইয়াবাসহ ১ মাদককারবারীকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আরিফ কুয়াকাটা পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আঃ রব হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ২ টার দিকে তার নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে নিয়মতি ৫টি মামলার আসামী ও ১ টি জি,আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন। এসময় কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, সে একাধিক মাদক মামলার আসামী, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার নিজ বসত বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network