শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

মাদারীপুর কালকিনিতে পুকুরে মিলল যুবকের লাশ! পরিবারের দাবি হত্যা

আপডেট: August 17, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

 

 

নিজস্ব প্রতিবেদক ।। মাদারীপুর কালকিনিতে পুকুর থেকে খায়রুল ইসলাম কবিরাজ (২৬) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি যুবকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে ।

 

এলাকা সুত্রে জানাযায়, উপজেলার সিডিখান ইউনিয়নের চরদৌলত খান উত্তর কান্দি গ্রামের লোকমান কবিরাজের মেঝ ছেলে মেশায় সেনেটারি মিস্তিরি ছিল। খায়রুল গত ৩ দিন ধরে নিখোঁজ ছিল। মঙ্গলবার সন্ধ্যায় যুবকের বাড়ির পাশের খাঁন বাড়ি মসজিদের পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসি কালকিনি থানা খবর দেয় পরে থানা পুলিশ এসে খায়রুলের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের লোকজন জানান, বাড়ির পাশের শিকারী কান্দি গ্রামের জাকির প্যাদার মেয়ে দীপার সাথে ৪ – ৫ বছরের প্রেম ছিল খায়রুলের। দীপার বাবা এলাকায় প্রভাবশালী হওয়ায় বিভিন্ন সময় হত্যার হুমকি ধামকি দিয়ে আসছিল নিহতে পরিবারকে। এ ঘটনার জেরেই এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছে বলে পরিবারের দাবি। নিহতের পরিবার কালকিনি থানার একটি অভিযোগ দাখিল করেছে।

মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ জানান, ভাসমান একটি লাশ উদ্ধার করে পোস্টমর্টেম এর জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। পোস্টমর্টেম এর রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network