মাদারীপুরে ইয়াবা উদ্ধার, প্রাইভেট কারসহ যুবক আটক

আপডেট: May 31, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুরের শিবচরে ৬,৮০০ পিস ইয়াবাসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে শিবচর থানা পুলিশ। এ সময় জুয়েল ফরাজী (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার রাত আনুমানিক ২টার দিকে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার সেখপুর ব্রিজ এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনের সময় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২৩-০৭৫৩, সাদা রঙের এক্স করোলা) থামানোর সিগন্যাল দেয়। পরে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৬,৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে প্রাইভেট কারের চালক জুয়েল ফরাজীকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক জুয়েল ফরাজী ভোলা জেলার বোরহানউদ্দিন থানার জায়ারহাট বাজার এলাকার বাসিন্দা এবং আজিজুল হকের ছেলে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, “আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের মাধ্যমে ইয়াবা পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network