শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

মানবতার সেবায় সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশন

আপডেট: June 13, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদী উপজেলার ১২টি গ্রামের দুঃস্ত অসহ্য়া ১৫০টি পরিবারকে এক মাসের খাবার ও দুটি পরিবারকে সেলাই মেশিন তুলে দিয়ে মানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছেন সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশন। শনিবার সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান এস. এম. মোস্তাফিজুর রহমান ওরফে দিনুর নাঠৈ গ্রামস্থ বাসভবনে সামনে এসব ত্রান সামগ্রী বিতরন করা হয়।
গৌরনদী উপজেলার নাঠৈ, দক্ষিন নাঠৈ, উত্তর নাঠৈ, চাঁদশী, পশ্চিম শাওড়া, গৈলাসহ ১২টি গ্রামের ১৫০টি পরিবারকে এক মাসের খাবার হিসেবে চাল ২৫ কেজি, আলু ৫ কেজি, মুশুরীর ডাল ২ কেজি, সয়াবিন ২ কেজি, ছোলা ১ কেজি, চিরা ১কেজি, চিনি ১ কেজি, লবন ১ কেজি, সাবান ২টা, বিস্কুট ১প্যাকেট ও একটি মাস্ক দেয়া হয়। ত্রান বিতরনে উপস্থিত ছিলেন সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এস.এম. মহিউদ্দিন বাদশা, যুগ্ম সম্পাদক সৈয়দ অরিফুর রহমান, সমাজ কল্যান সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক সৈয়দ মজনুর রহমান, সমাজ সেবক সৈয়দা তাজ নাহার, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের সদস্য সৈয়দ নজরুল ইসলাম, নাসিম শরীফ, সৈয়দ শিুপ, সাংবাদিক পলাশ তালুকদার। উল্লেখ্য গত ১৬ মে প্রথম দফায় ১১৯টি পরিবারের মধ্যে একই সামগ্রী দেওয়া হয়। এ কর্মসূচী অব্যহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network