শিরোনাম
জেলেদের জালে আড়াই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ১২ হাজার টাকায় দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত পিরোজপুরে ইয়াবা-ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল

মাল্টা চুরির অভিযোগে পিরোজপুরে তিন শিশুকে গাছে বেঁধে নির্যাতন

আপডেট: June 14, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের নেছারাবাদ স্বরূপকাঠীতে ৯টি মালটা চুরির অভিযোগে তিন শিশুকে গাছে বেঁধে জুতা দিয়ে পিটিয়েছেন মাল্টা বাগানের মালিক।
শনিবার দুপুরে ওই উপজেলার বলদিয়া ইউপির চামি গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল জব্বার মিয়া ওই গ্রামের বাসিন্দা।নির্যাতনের শিকার শিশুরা হলো- স্বাধীন, নাহিদ ও তাওহীদ। তারা স্থানীয় একটি মুরগির ফার্মে কাজ করে।স্থানীয়রা জানায়, ওই তিন শিশু জব্বার মিয়ার বাগান থেকে ৯টি মাল্টা চুরি করে। ওই সময় মালিকের ছেলে হাসান তাদের ধরে কয়েকটি চড়-থাপ্পড় দিয়ে জব্বার মিয়াকে খবর দেয়। জব্বার মিয়া শিশুদের বাড়িতে এনে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে জুতা দিয়ে পেটান। এ ঘটনার ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
অভিযুক্ত জব্বার মিয়া বলেন, আমি তিন বছর ধরে মাল্টার বাগান করছি। ওই শিশুরা বাগানে ঢুকে মাল্টা চুরি করে। এ কারণে রাগে তাদের ধরে গাছে বেঁধে পিটিয়েছি।স্বরুপকাঠী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, নির্যাতনের শিকার তিন শিশুকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বাগান মালিক ও তার ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network