১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

মিরাজকে জার্সি উপহার দিচ্ছেন বিরাট কোহলি

আপডেট: ডিসেম্বর ২৫, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ঢাকা টেস্টের রুদ্ধশ্বাস লড়াই শেষে ৩ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। আজ রবিবার চতুর্থ দিনে প্রায় জেতা ম্যাচ হাতছাড়া হয়ে যায় টাইগারদের। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৫ উইকেট। তবু দল পরাজিত হওয়ায় তার মুখ ছিল ভার।মিরাজের সেই মলিন মুখেই হাসি ফোটালেন বিরাট কোহলি। নিজের একটা জার্সি উপহার দিলেন মিরাজকে।ওয়ানডে সিরিজের ৭২টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক বিরাট কোহলির কাছে একটা জার্সি উপহার চেয়েছিলেন মিরাজ। ওই সময় সেটা সম্ভব না হলেও কোহলি তা মনে রেখেছিলেন। ঢাকা টেস্ট শেষ হওয়ার পর নিজেই মিরাজকে ডেকে নিয়ে একটা জার্সি উপহার দেন। সেই জার্সিতে অটোগ্রাফ দিয়ে শুভ কামনা জানিয়েছেন ‘কিং কোহলি’। মিরাজের সাথে মজাও করেছেন তিনি।

জার্সি উপহার পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিরাজ জানান, কোহলি তাকে হাসতে হাসতে বলেছিলেন, ‘আমাকে আউট করে আমার জার্সি নিয়ে যাচ্ছিস!’

উল্লেখ্য, গতকাল শনিবার ম্যাচের তৃতীয় দিনে বিরাট কোহলিকে মাত্র ১ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান মিরাজ। আউট হয়ে বেজায় চটে গিয়েছিলেন কোহলি। তবে আজ তার মাঝে কোনো রাগ ছিল না।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network