শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

মুক্ত গণমাধ্যম সূচকে ফের একধাপ পেছালো বাংলাদেশ

আপডেট: May 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: বিশ্ব মুক্ত গণমাধ্যমের সূচকে ফের একধাপ পেছালো বাংলাদেশ। গত বছরের তুলনায় ফের এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সম্প্রতি ২০২১ সালের মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। সূচকে দেখা গেছে এবারও এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

আরএসএফ মোট ১৮০টি দেশের তালিকা প্রকাশ করেছে। তালিকায় ৪৯ দশমিক ৭১ পয়েন্ট পেয়ে বাংলাদেশ জায়গা করে নিয়েছে ১৫২তম স্থানে। আর শীর্ষ ১০ দেশ হলো- নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, কোস্টারিকা, নেদারল্যান্ডস, জ্যামাইকা, নিউজিল্যান্ড, পর্তুগাল এবং সুইজারল্যান্ড।

এদিকে ২০২০ সালেও এই তালিকায় বাংলাদেশ ছিল ১৫১তম স্থানে। ২০১৯ সালে ছিল ১৫০তম স্থানে। টানা দুই বছর একধাপ করে পেছালো বাংলাদেশ।আরএসএফ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এই সূচক তৈরি করে। কোন দেশের গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করছে তার উপর ভিত্তি করে এই সূচক প্রকাশ করা হয়। ২০০২ সাল থেকে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সূচক প্রকাশ করছে আরএসএফ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network