শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

মুক্তিপণ না পেয়ে হত্যা, আটক ৫

আপডেট: April 11, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::  সিরাজগঞ্জের তাড়াশে অপহরণের মুক্তিপণ না পেয়ে মারুফ হাসান নামে এক শিশু ছাত্রকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব-১২ পাঁচজনকে গ্রেফতার করেছে।

পরে তাদের দেয়া তথ্যমতে, ঈদের দিন সকালে তাড়াশের ঝুরঝুরি বাজারের সুপার মার্টেকের পিছনে পরিত্যক্ত সেফটি ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের শিকার মারুফ হাসান তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ও সলঙ্গা হাফিজিয়া মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র।

র‌্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন জানান, গত ৫ এপ্রিল বিকেলে ঝুরঝুরি বাজার থেকে মারুফ হাসান নিখোঁজ হয়। পরিবারের স্বজনরা খোজাখুজি করে না পেয়ে রাতে তাড়াশ থানায় সাধারণ ডায়েরি করে। এরপর র‌্যাব শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। র‌্যাব-১২ সদস্যরা দফায় দফায় অভিযান চালিয়ে আবুল হাসেম, রফিকুল, আল-আমিন, ওমর ফারুক ও কায়সা হোসেনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যমতে আজ ঈদের দিন সকালে বাজার পরিত্যক্ত সেফটি ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃতরা ছেলেটির মুক্তির জন্য ৬ লক্ষ টাকা দাবি করেছিল। না দেয়া তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এমনকি হত্যার পরেও অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে আসছিল। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network