শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

মুন্সীগঞ্জে ৪০০০ কেজি জাটকা জব্দ

আপডেট: April 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মুন্সীগঞ্জের লৌহজয়ের মাওয়া নৌপুলিশ ফাঁড়ির অভিযানে ৪ মেট্রিক টন জাটকা (ছোট আকারের ইলিশ) জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার (৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় একটি পিকাপ ভ্যান থেকে এসব জাটকা  জব্দ করা হয়।অভিযানে নেতৃত্ব দেন মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবির।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা কনকসার ব্রিজের কাছে রাতভর ওৎ পেতে থাকি। রাত সাড়ে ৩টার দিকে একটি জরুরি সংবাদপত্র লেখা একটি পিকআপ ভানে করে ২০টি ড্রামে ৪ মেট্রিক টন জাটকা নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন একদল মাছ ব্যবসায়ী। এসময় নৌপুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিল।’

সিরাজুল কবির আরো বলেন, ‘নৌপুলিশ প্রায় ২ কিলোমিটার ধাওয়া করে পিকআপ ভ্যানসহ ৪ মেট্রিক টন জাটকা জব্দ করতে সক্ষম হয়। কিন্তু পিকআপ ভ্যানটি ফেলে পালিয়ে যায় অসৎ জাটকা ব্যবসায়ীরা। এসব জাটকা লৌহজংয়ে পদ্মাপারের শামুরবাড়ি থেকে নিয়ে যাচ্ছিলেন তারা। পরে জব্দ  জাটকা বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়।’

নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, ‘এক শ্রেণির অসৎ জেলে নদী থেকে অবৈধভাবে জাটকা ধরে দেশের অর্থকরী সম্পদ বিনষ্ট করছে। মাওয়া নৌপুলিশ এদের ব্যাপারে সক্রিয় থেকে মাঝে মধ্যেই জাটকা জব্দ করছে। তার পরও এদের দমন করা যাচ্ছে না। এসব জাটকা বড় হলে তা রপ্তানি করে একদিকে যেমন বিদেশি অর্থ উপার্জন করা সম্ভব হতো, অন্যদিকে, দেশের লোকজন বড় বড় ইলিশ কম দামে খেতে পারতো।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network