মোহনপুরে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট: January 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজশাহীর মোহনপুরে শফিউল ইসলাম (২৫) নামের রাজশাহী কলেজে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার রায়ঘাটি ইউনিয়নের কামারপাড়া টাঙ্গন গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাফিউল ওই গ্রামেরই সাইদুর রহমানের ছেলে। তিনি রাজশাহী কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। তার বাবা স্থানীয় চুন ব্যবসায়ী।স্থানীয়রা জানান, শফিউল ইসলাম শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তার বন্ধু শাহিনের বাড়িতে যাওয়ার কথা বলে বের হন। গভীর রাত হয়ে গেলেও তিনি বাড়িতে ফেরেননি।

এরইমধ্যে তার মোবাইল নম্বরে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে রোববার সকালে স্থানীয়রা ওই এলাকার একটি আমবাগানে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিউলের মরদেহ উদ্ধার করে।

নিহত শফিউলের পিতা সাইদুর রহমান বলেন, শফিউলের খালাতো বোনকে তারই কয়েকজন বন্ধু উত্যক্ত করত। এ ঘটনায় তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। তবে পরে সেটি মীমাংসাও হয়। তবে নারীঘটিত দ্বন্দ্বের জেরে শফিউলকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া শফিউলের মুখে ও গলায় জখমের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্তের পরই বোঝা যাবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network