১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

মোহাম্মদ এমরান এর কবিতা “নষ্ট বিবেক”

আপডেট: অক্টোবর ২৯, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

“নষ্ট বিবেক”

মোহাম্মদ এমরান

বেঁচে থাকতে বোঝা ভাবে
মরে গেলে কান্দে!
বাবা মায়ের আদরের সন্তান
পরে নষ্ট বিবেকের ফান্দে !

কি দিয়েছি কি পেয়েছি
হিসেব কষে বসে!
বাবা মায়ের নেয় না তো খোঁজ
একটু ভালোবেসে !

নষ্ট সন্তান নষ্ট বিবেক
আয়েশ খোঁজে মনে!
বাবা মাকে দেয়ার সময়
সেফ দিয়ে পয়সা গণে !

বউ জামাইয়ের ভালোবাসায়
সন্তান থাকে দূরে!
বাবা মায়ের শুনলে কথা
মাথা ঘুরে পরে !

সন্তান যতোই হোক না খারাপ
বাবা মায়ের ধন!
সন্তানের জন্য সবসময়ই কাঁদে
বাবা মায়ের মন !

আজ যাহারা সন্তান ভবে
কালকে তাহারাই পিতা মাতা!
পরশু দিনই খুলতে হবে
হিসাবের হাল খাতা !

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network