যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট: November 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:

ভোলায় মেঘনা নদীতে টিটু (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেলে ভোলা সদর উপজেলা এবং দৌলতখান উপজেলার মধ্যবর্তী মেঘনা নদীতে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন। নিহত টিটু ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং ওই ইউনিয়নের নাসিমাঝি এলাকার মুক্তিযোদ্ধা তছির আহমেদের ছেলে।

জানা যায়, দৌলতখানের মদনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু কর্মী-সমর্থকদের নিয়ে মদনপুর থেকে ট্রলারযোগে ভোলা সদর উপজেলার ধনিয়া নাসিরমাঝি ঘাটে আসছিলেন। তবে আসার পথে মেঘনা নদীতে দুর্বৃত্তরা ট্রলারে হামলা করে। এসময় যুবলীগ নেতা টিটু গুলিবিদ্ধ হয়। পরে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটতে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network