শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

রাজশাহীতে অনলাইন আইপিএলের ৯ জুয়াড়ি আটক

আপডেট: April 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর  থেকে হাতেনাতে ৯ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটককৃতরা হলেন- নগরীর বসুয়া উত্তরপাড়ার মো. হাফেজ মোল্লার ছেলে মো. রুবেল হোসেন (৩৩), রাজপাড়া থানার শ্রীরামপুরের বাসিন্দা মো. টুটুল শেখের ছেলে মো. বিশাল (১৭), চন্ডিপুর এলাকার মো. রাজু ছেলে মো. বুলবুল (৩০), একই এলাকার মো. আলী পান্নার ছেলে মো. তুষার আহম্মেদ (৩১) ভাটাপাড়া এলাকার মো. মাইনুল ইসলামের ছেলে মিলন (৩০), কয়েরদাড়া বিলপাড়া এলাকার মো. নাজিম শেখের ছেলে মো. স্বজল (২৫), ধরমপুর এলাকার মো. আলতাব হোসেনের ছেলে মো. আনোয়ার পারভেজ (২৬) ও কাশিয়াডাঙ্গা নিবাসী মো. জাহানের ছেলে মো. ফরিদুল ইসলাম হামিম (২০)।

পরে মুচলেকায় এসব জুয়াড়িকে ছেড়ে দেয়া হয় বলে জানান কমিশনার আরেফিন জুয়েল।তিনি বলেন, রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায়  কিশোর ও যুবকেরা গোপনে অনলাইনে আইপিএল ক্রিকেট নিয়ে জুয়া খেলায় জড়িয়ে পড়ছে বলে সংবাদ পাই। তার পরিপ্রেক্ষিতে কয়েকদিন যাবত এসব আইপিএল জুয়াড়িদের মনিটরিং করা হয়। পরবর্তীতে নগরীর বিভিন্ন জায়গা থেকে তাদের জুয়া খেলায় অবস্থায় আটক করা হয়। পরে অভিভাবকদের ডেকে এনে সচেতনতা ও দিকনির্দেশনামূলক আলোচনা করি আমরা। এসব কর্মে আর যুক্ত হবে না মর্মে মুচলেকা দিলে বাবা-মার সঙ্গে পাঠিয়ে দেয়া হয় তাদের।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network