রাজশাহীতে বিএনপির সমাবেশ আজ, সব রুটের বাস বন্ধ

আপডেট: March 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ মঙ্গলবার। সমাবেশ প্রসঙ্গে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘বিএনপি মধ্য শহরের রাস্তায় সমাবেশ করার অনুমতি চেয়েছিল। কিন্তু এসব এলাকায় সমাবেশ করলে মানুষের চলাচল বাধাগ্রস্ত হবে। তীব্র যানজট দেখা দেবে। এ জন্য মধ্য শহরে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। আমরা বলেছি, ইনডোরে সমাবেশ করতে হবে।’

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘সমাবেশ পণ্ড করতে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। সকাল থেকে হঠাৎ রাজশাহী থেকে দেশের সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগেও সমাবেশের আগমুহূর্তে এ রকম করা হয়েছে। এর কারণ বিভাগীয় সমাবেশে যেন মানুষ না আসতে পারে। এটি বিএনপির বিভাগীয় সমাবেশ নস্যাৎ করার অপচেষ্টা।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network