রাজাপুরে যুবকের রক্তমাখা লাশ উদ্ধার

আপডেট: November 28, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

রাজাপুরে মো. আজিজুল হক মাসুদ নামে এক যুবকের রক্তমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার হাইজ্যাক মোড় এলাকার হাজি মঞ্জিলের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। আজিজুল হক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলিফ্যান্ট রোডের বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম আজাদের ছেলে। তার বাসার হোল্ডিং নম্বর ২৭৩/১, ফ্ল্যাট-২/সি। হাজি মঞ্জিলের ভাড়াটিয়া মো. সজল সিকদার জানান, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ শব্দ পেয়ে রুম থেকে বের হয়ে এসে দেখতে পান লিচুগাছের ডালসহ রক্তাক্ত অবস্থায় আজিজুল নিচে পড়ে রয়েছে। লাশের সঙ্গে থাকা ন্যাশনাল আইডি কার্ড দেখে মৃতের পরিচয় নিশ্চিত করে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network