রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

আপডেট: October 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ১৩ দিনের সরকারি সফর শেষে শুক্রবার (১ অক্টোবর) রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৬তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে ওয়াশিংটনে তার ছেলে তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বাসায় আছেন। তিনি শুক্রবার রাত ১০টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network