শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

রাতে বিদ্যুৎ বিপর্যয়ের সুযোগে ছিনতাই, আটক ২৪

আপডেট: October 5, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় গ্রিডের বিপর্যয়ের ফলে গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত দীর্ঘ সময় ছিল না বিদ্যুৎ। সন্ধ্যার পর সড়কবাতিও ছিল না। এমন পরিস্থিতির সুযোগ নিতে ছিনতাইকারীরা নেমে পড়ে রাস্তায়।

এ সময় ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ২৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে শাজাহানপুর, মতিঝিল, পল্টন এবং যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- মো. রাজন (২২), মো. বিল্লাল হোসেন (১৯), মো. হৃদয় হোসেন (১৯), মো. জসমত (১৫), মো. এনামুল হক (২২), মো. রানা (২৮), মো. সুজন (২৬), মো. শাহীন (২৬), মো. বিল্লাল হোসেন (২৫), মো. হৃদয় (১৯), মো. মোবারক হোসেন (১৯), মো. জনি (৩০), মো. আবু বক্কর সিদ্দিক (২৪), মিলন চন্দ্র মণ্ডল (৩৮), মো. সুজন (২০), মো. রিপন (৪০), মো. আমান হোসেন (২০), মো. শরিফ উদ্দিন(২১), মো. রনি (২০), মো. আরিফ হোসেন (২০), মো. ইদ্রিস (২৯), মো. নূর উদ্দিন (৫৪), মো. সোহেল (১৯) ও মো. আলামিন (৩২)।

তাদের কাছ থেকে বিষাক্ত মলম এবং কাঁচি, চাকু, ক্ষুরসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

সহকারী পুলিশ সুপার ফারজানা বলেন, ‌‘এরা নিয়মিত ওইসব এলাকায় ছিনতাই করতো। গত রাতে বিদ্যুৎ না থাকায় সেই সুযোগে সংঘবদ্ধভাবে বড় ধরনের ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network