রিফাত হত্যার আসামি মুসা বন্ড গ্রেপ্তার

আপডেট: September 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ, বরগুনা: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি মুসা বন্ডকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরগুনার মাছ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রিফাত হত্যা মামলাসহ মুসা বন্ডের বিরুদ্ধে বরগুনা সদর থানায় পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মুসা বরগুনা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি এলাকার কামাল খানের ছেলে।

রিফাত হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়া ওই মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি নয়ন বন্ডের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন মুসা। এছাড়াও তিনি বন্ড বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন।বরগুনা সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, রিফাত হত্যাকাণ্ডের পর মুসা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়। এ মামলার বিচার কাজ চলাকালে তিনি ভারতে পালিয়ে ছিলেন। এ হত্যাকাণ্ডের আগে মারামারিসহ বিভিন্ন অভিযোগে মুসার বিরুদ্ধে বরগুনা থানায় চারটি মামলা দায়ের হয়। সে সব মামলায় মুসার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network