লালমোহনে নারী কর্মীদের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার চেক বিতরণ

আপডেট: August 28, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

লালমোহন প্রতিনিধি:: ভোলার লালমোহন উপজেলায় নারী কর্মীদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে লালমোহন উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ৯টি ইউনিয়নের ৯০ জন নারী কর্মীর মাঝে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতাধীন ‘পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩)’-এর শীর্ষক প্রকল্পের সঞ্চিত অর্থের ১ কোটি ৯ লাখ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

এলজিইডির লালমোহন উপজেলা প্রকৌশলী রাজীব সাহার সভাপতিত্বে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম, ভোলা এলজিইডির ট্রেনিং অফিসার মো. শওকত হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মিরাজ হোসেন, নাজমুল ইসলাম, প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহীন, উপজেলা এলজিইডির কমিউনিটি অর্গানাইজার মোসা. রহিমা আক্তারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network