লালমোহনে প্রেমের টানে ঘর ছাড়ার ভয়, মেয়ের পায়ে শিকল বেঁধেছেন বাবা

আপডেট: January 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি:: ভোলার লালমোহনে প্রেমের টানে ঘর ছাড়ার ভয়ে মারধর করে মেয়ের পায়ে শিকল বেঁধে রেখেছেন বাবা-মা। পরে অভিযোগ পেয়ে লালমোহন থানা পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। এ সময় আটক করা হয়েছে কিশোরীর বাবাকে।বৃহস্পতিবার উপজেলার পশ্চিম চরউমেদ থেকে ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে উদ্ধার করে ভোলার সেফহোমে পাঠানো হয়েছে। এ ঘটনায় কিশোরীর বাবা ও মাকে আসামি করে মামলা দায়ের করেছেন স্থানীয় গ্রামপুলিশ।

স্থানীয়রা জানান, কিশোরীর ভগ্নিপতির বাড়িতে আসা-যাওয়ার সূত্রে পার্শ্ববর্তী এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। তাদের বিয়েও হয়েছে বলে কিশোরী দাবি করেছে। দুই সপ্তাহ আগে ওই ছেলের বাড়িতে গিয়ে ওঠে সে। পরে স্থানীয়রা কিশোরীকে তার বাবা-মায়ের কাছে তুলে দেন। সেখান থেকে বাড়িতে এনে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, কিশোরীকে তার ঘরে মারধর করে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে- এমন অভিযোগ পেয়ে তাকে উদ্ধার করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network