শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

লালমোহনে ৬১ লাখ টাকার অবৈধ জাল উদ্ধার

আপডেট: February 12, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

লালমোহন প্রতিনিধি:: ভোলার লালমোহন উপজেলায় কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে বিপুল পরিমাণের অবৈধ জাল উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৬টি অবৈধ বেহুন্দি জাল, দুই লাখ মিটার কারেন্ট জাল ও দুই হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়। এ সব জালের বাজার মূল্য অন্তত ৬১ লাখ টাকা।

উদ্ধারকৃত জালগুলো সন্ধ্যায় লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নবীর চরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অভিযানে বিভিন্ন প্রজাতির দুই মণ মাছ উদ্ধার করা হয়। এসব মাছ অসহায় মানুষ, আবাসনের বাসিন্দা এবং এতিমখানায় বিতরণ করা হয়। উদ্ধার করা হয় তিনটি মাছ ধরা নৌকাও। যা পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।এ সময় লালমোহনের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network