শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়, বিক্ষোভ

আপডেট: April 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সরকার ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে দেশের দক্ষিণাঞ্চলের ঘরমুখো যাত্রীদের অতিরিক্ত চাপ দেখা দিয়েছে।আজ সোমবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ এলাকা হতে ছোট-বড় পরিবহন করে ঘুরমুখী যাত্রীরা শিমুলিয়া ঘাটে এসে ভিড় করছেন।তবে শিমুলিয়া-বাংলবাজার নৌরুটে ফেরিগুলোর পাশাপাশি এই নৌরুটের লঞ্চ ও স্পিডবোট ঘাটে দেখা গেছে যাত্রীদের উপচেপড়া ভিড়।

এদিকে সকালে এই নৌরুটের সকল নৌযান বন্ধ করে দিলে ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ মিছিল করে যানবাহন চালক ও যাত্রীরা।  পরে ঘাটে অপেক্ষামান যানবাহন পারপারের পর ফের বন্ধ করে দেওয়া হবে এমন শর্তে চালু করা হয় নৌযানগুলো। তবে জরুরি সেবা সব সময় চালু থাকবে বলে জানান ফেরি কর্তৃপক্ষ। এছাড়াও ঘাট ও নৌযানগুলোতে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ না থাকা ও যাত্রীদের উদাসীনতা লক্ষ্য করা গেছে।

বিআইডাব্লিউটিসি ও বিআইডাব্লিউটিএ সূত্রে জানা গেছে, এই নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি, ৮৭টি লঞ্চ ও ৩ শতাধিক স্পিডবোট চালু রয়েছে। তবে ঘাটে জমে থাকা যানবাহন পারাপারের পর বন্ধ করে দেওয়া হতে পারে এই নৌযানগুলো।

যাত্রীরা জানান, লকডাউনে অনেকের কর্মস্থল বন্ধের পাশাপাশি ঢাকায় ব্যয় বৃদ্ধি ও নিরাপত্তাজনিত কারণে বাড়ি ফিরছেন তারা।

এ বিষয়ে বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহ-মহা ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, সকাল থেকেই ঘাট এলাকায় যাত্রীদের উপচেপড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। পাশাপাশি মাস্ক পরা-সহ স্বাস্থ্যবিধি মানাতে নানা উদ্যোগ নেওয়া হলেও কাজে আসছে না কিছুই,তাই সংক্রমণ ঠেকাতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার কথা জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network