শিরোনাম
গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭ তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

শিমুলিয়ায় প্রবল স্রোতে ফেরি চলাচল ব্যাহত, পারের অপেক্ষায় ৫ শতাধিক গাড়ি

আপডেট: July 21, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: পদ্মায় প্রবল স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ১৪টি ফেরির মধ্যে নয়টি বন্ধ রাখা হয়েছে। ঈদুল আজহা সামনে রেখে পাঁচটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আজ মঙ্গলবার সকালে ছোট-বড় মিলিয়ে ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকেই ঘাট এলাকায় গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। এ নৌপথে যাত্রীদের চলাচলের জন্য ৮৭টি লঞ্চ ও তিন শতাধিক স্পিডবোট চলাচল করছে।

বিআইডব্লিউটিসির মাওয়ার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, নদীতে প্রবল স্রোত ও ময়লা-আবর্জনা ভেসে আসায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। শক্তিশালী পাঁচটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাট এলাকায় সাড়ে ২ শতাধিক যানবাহন রয়েছে। ১৪টি ফেরির মধ্যে ডাম্প ফেরি পাঁচটি, কে টাইপ তিনটি ও রো রো একটি বন্ধ রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network