শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

সংসদে পাহাড়ের পক্ষে সোচ্চার ওয়াদুদ ভূঁইয়া: শান্তি, উন্নয়ন ও অধিকার নিশ্চিতের জোর দাবি

আপডেট: April 22, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন:: জাতীয় সংসদে দাঁড়িয়ে পাহাড়ের মানুষের দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা ও উন্নয়ন বৈষম্যের চিত্র তুলে ধরে জোরালো কণ্ঠে কথা বলেছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। তার বক্তব্যে উঠে আসে পাহাড়ে টেকসই শান্তি প্রতিষ্ঠা ও সার্বিক উন্নয়নের জরুরি প্রয়োজনীয়তা।

তিনি বলেন, শুধু আশ্বাস নয়—পাহাড়ের মানুষের জন্য বাস্তবমুখী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা এখন সময়ের দাবি। এ লক্ষ্যে কৃষিখাতকে আধুনিকায়নের মাধ্যমে এগিয়ে নিতে স্থায়ী চাষাবাদ পদ্ধতি চালু এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি।স্বাস্থ্যসেবার সংকট নিরসনে দুর্গম অঞ্চলে ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন এবং একটি আধুনিক, যুগোপযোগী মেডিকেল কলেজ স্থাপনের দাবিও জানান সংসদ সদস্য।
পাশাপাশি বননির্ভর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে একটি বিশেষায়িত বন গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি, যা পাহাড়ের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ওয়াদুদ ভূঁইয়া বলেন, “পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। শান্তি ও উন্নয়ন একে অপরের পরিপূরক।”তার এই বক্তব্যে সংসদ অধিবেশনে পাহাড়ের উন্নয়ন ইস্যুটি নতুন করে গুরুত্ব পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network