শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু আর নেই

আপডেট: June 13, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু আর নেই।শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লহি… রাজিউন)।

তার মৃত্যুতে বিশিষ্ট শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দৈনিক যুগান্তরের প্রকাশক সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এবং দৈনিক যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম গভীর শোক প্রকাশ করেছেন।

এর আগে শুক্রবার ভোরে বাড্ডার আফতাবনগরে তার নিজ বাসায় অগ্নিদগ্ধ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।কীভাবে তিনি অগ্নিদগ্ধ হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি। তবে গ্যাস লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।তার স্ত্রী শাহীনা হোসেন পল্লবী জানান, অফিস থেকে রাতে বাসায় ফিরে খাবার খেয়ে তাহাজ্জুতের নামাজ পড়েন নান্নু। এর কিছুক্ষণ পর তার চিৎকার শুনতে পাই। পাশের কক্ষ থেকে বের হয়ে দেখি তার শরীরের পেছনের অংশে আগুন জ্বলছে। তিনি বাথরুমের দিকে যাচ্ছিলেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে।উল্লেখ্য, গত ২ জানুয়ারি ওই একইবাসায় দগ্ধ হয়ে সাংবাদিক নান্নুর একমাত্র ছেলে স্বপ্নীল আহমেদ পিয়াসও মৃত্যুবরণ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network