শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ বন্ধের সুপারিশ

আপডেট: January 8, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সব ধরনের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ আপাতত বন্ধ রাখার সুপারিশ করেছে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আজ শুক্রবার কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। পরামর্শক কমিটির ৫০তম সভা শেষে ওই সুপারিশ করা হয়।

বিজ্ঞপ্তিতে সামাজিক অনুষ্ঠান বলতে বিয়ের অনুষ্ঠান, মেলা, ধর্মীয় সমাবেশ বলতে ওয়াজ মাহফিলের কথা বলা হয়েছে। পরামর্শক কমিটি বলেছে, বর্তমান পরিস্থিতি দেশে সভা ও কর্মশালার ব্যবস্থা অনলাইনে করা প্রয়োজন।

পরামর্শক কমিটি বলেছে, শিক্ষার্থীসহ সবাইকে দ্রুত টিকার আওতায় আনতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে সংক্রমণের বিষয়ে নিয়মিত নজরদারির ওপর পরামর্শক কমিটি গুরুত্বারোপ করেছে।

কমিটি দেশের সব প্রবেশমুখে করোনা পরীক্ষা, কোয়ারেন্টিন ও আইসোলেশন আরো জোরদার করতে সুপারিশ করেছে। সংক্রমণ বেড়ে গেলে তা মোকাবেলায় হাসপাতালে প্রস্তুতি বিশেষ করে পর্যাপ্ত সাধারণ ও আইসিইউ শয্যা, পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রাখারও পরামর্শ দিয়েছে কমিটি।

পরামর্শক কমিটি বলেছে, পার্শ্ববর্তী দেশ ভারতসহ সারা বিশ্বে কভিড-১৯ এর সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। এ দেশেও সংক্রমণ ঊর্ধ্বমুখী। কমিটি সভায় সংক্রমণ আবারও বৃদ্ধির আশঙ্কা করছে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকার ইতিপূর্বে যে কর্মসূচি ঘোষণা করেছিল সেগুলো বাস্তবায়নের ওপর পরামর্শক কমিটি জোর দিয়েছে। কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও পরামর্শ দিয়েছে কমিটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শতভাগ সঠিকভাবে মাস্ক পরা নিশ্চিত করা, হাত পরিষ্কার রাখা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন স্থানে আবারও হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network