শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

সারাদিন কম্পিউটারে কাজ, চোখের যত্নে যা করবেন

আপডেট: December 31, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

প্রতীকী ছবি

আপডেট নিউজ ডেস্ক:: সারাদিন অফিসে কম্পিউটারের সামনে বসে থাকতে হয় অনেককেই। এরপর আবার চোখ থাকে মোবাইলে। তারপর বাড়ি ফিরে টিভিতে। মোট কথা, সারা দিন প্রায় যন্ত্রে চোখ রেখেই কেটে যায়।
মোবাইল বা ল্যাপটপের নীল আলো চোখের ক্ষতি করে। মস্তিষ্কেও প্রভাব পড়ে। এর জন্য কম বয়সেই দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, চোখে যন্ত্রণার মতো নানা সমস্যা দেখা দিতে শুরু করে। তাই চোখের যত্ন নেওয়া জরুরি। কিন্তু চোখের যত্ন নেওয়া মানেই তো বিশ্রাম নেওয়া, ঘুমোনো, পর্দা থেকে চোখ সরিয়ে রাখা। তবে এই কম্পিউটার, মোবাইল ও টিভি দেখার ফাঁকেও চোখের যত্ন নেওয়া যায়। এর জন্য মাঝে মাঝেই চোখের কিছু ব্যায়াম করতে হবে।

• প্রতি ৩-৪ সেকেন্ড পরপর চোখের পাতা ফেলা, চোখের অনেক সমস্যা থেকে মুক্তি দেয়। বিশেষ করে এক ভাবে কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে মাঝেমাঝে চোখের এই ব্যায়ামটি করে নেওয়া ভালো। টানা ১ মিনিট ঘন ঘন চোখের পাতা ফেলাও খুব উপকারী একটি অনুশীলন। সিনেমা, সিরিজ দেখতে দেখতেও এটা করতে পারেন।

• প্রায় ১০-১৫ মিনিট দু’হাতের তালু একটির সঙ্গে অপরটি ঘষে নিন। ঘর্ষণের ফলে হাতের তালুতে যে তাপ উৎপন্ন হবে, চোখ বন্ধ করে হাত দু’টি চোখের উপরে রাখুন। চাপ দেবেন না। হালকা হাতে তাপ দিন চোখে। দিনে ৩-৪ বার এটি করতে পারেন। চোখ ভালো থাকবে।

• গোল করে চোখের মণি ঘোরানোও চোখ ভালো রাখার জন্য বেশ কার্যকর একটি ব্যায়াম। ঘড়ির কাঁটার অভিমুখে এবং ঘড়ির কাঁটার বিপরীতে ৪ বার করে মণি ঘোরান। তার পর চোখ বন্ধ করে রাখুন ২-৩ সেকেন্ড মতো। দিনে ২ বার করে এই ব্যায়ামটি করুন। চোখের পেশি ভালো থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network