শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

সুন্দরবন থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ

আপডেট: May 8, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি:: সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হুলার ভারানী খাল থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ। বৃহস্পতিবার ভোর রাতে হরিণের মাংস জব্দের সময় ৪ চোরাশিকারীরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। এ ঘটনায় পলাতক চোরাশিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের হয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে বনের হুলার ভারানী খালে অভিযান চালায় বনরক্ষীরা। এসময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারীরা বনের গহীনে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া নৌকায় তল্লাশি চালিয়ে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। জব্দ করা হয় চোরা শিকারীদের ব্যবহৃত নৌকাটিও। নৌকা থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র দেখে চোরা শিকারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা ৪২ কেজি হরিণের মাংস কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করে মাটিচাপা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network