শিরোনাম
সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ

সুন্দরবন-১১ লঞ্চে নিহত যুবকের পরিচয় মিলেছে, সন্ধান চলছে খুনির

আপডেট: November 17, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

সুন্দরবন-১১ লঞ্চের ছাদ থেকে উদ্ধার করা নিহত যুবকের পরিচয় মিলেছে। তার নাম শামীম হাওলাদার। তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের কুপিলা গ্রামেন খালেক হাওলাদারের ছেলে। শামীম ঢাকার একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন। ‍এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল সিআইডি ইন্সপেক্টর নুরুল আলম তালুকদার।

সিআইডি ইন্সপেকটর বলেন, ‘নিহতের কাছ থেকে তার সহকর্মীর ‍আইডি কার্ড পাওয়া যায়। ও‍ই তথ্যের ভিত্তিতে তার সহকর্মীকে শনাক্ত করা হয়। পরে ওই সহকর্মীর কাছ থেকে নিহতের পরিচয় ‍উদ্ধার করে স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা ‍আসার পর শামীমের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-‍ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে ‍এখন পর্যন্ত ঘাতক শনাক্ত করা যায়নি। ঘাতকের সন্ধানে একাধিক আইনশঙ্খলা বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে।’প্রসঙ্গত, মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর রাত সা‌ড়ে ৩টার দি‌কে ঢাকা থে‌কে ব‌রিশা‌লে এ‌সে পৌঁ‌ছে। ভোর ৬টার দি‌কে লঞ্চ ধোয়া-মোছার কাজ শুরু ক‌রেন স্টাফরা। এসময় তারা ছা‌দে সাইলেন্সারের পাশে ওই যুবক‌কে রক্তাক্ত অবস্থায় প‌ড়ে থাক‌তে দে‌খেন তারা। যুবকটির বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ‌তে তার পেটের নাড়ি-ভু‌ড়ি বে‌রিয়ে যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network