সুপারিবাগানে মিলল মাদ্রাসাশিক্ষকের লাশ

আপডেট: January 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় একটি সুপারিবাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার (৫২) নামে এক মাদ্রাসাশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দাসখালী গ্রামের আলমগীর হাওলাদারের বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত শহিদুল ইসলাম উপজেলার হোগলাপাশা ইউনিয়নের হোগলাপাশা গ্রামের আব্দুল গনি হাওলাদারের ছেলে। তিনি নাজিরপুর উপজেলার নামাজপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। তার স্ত্রী ও দুটি ছেলেসন্তান রয়েছে।স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে একই এলাকার বাসিন্দা সুধারানী মজুমদার তার বাড়িসংলগ্ন আলমগীর হাওলাদারের বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। এর পর লোকজন পুলিশে খবর দেন।এ খবরের সত্যতা নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, শহিদুল ইসলামের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network