শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

সুস্থ হয়ে বাসায় ফিরলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, এখনও চিকিৎসাধীন স্ত্রী

আপডেট: June 22, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

করোনা আক্রান্ত হয়ে চিকিৎসায় থাকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাসায় ফিরেছেন। তাঁর সর্বশেষ করোনা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।তবে মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে।

মন্ত্রীর ভাগনী গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন এ সব তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রী গতরাতে (রবিবার রাতে) বাসায় ফিরেছেন বলে  জানিয়েছেন তিনি।করোনা সংক্রমিত হয়ে বাসায় চিকিৎসা নেওয়ার পর গত ১৩ জুন রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তাঁর স্ত্রী লায়লা আরজুমান্দ বানুকে।

গত ১২ জুন নমুনা পরীক্ষায় মন্ত্রী ও তাঁর স্ত্রীর করোনা পজিটিভ ফল আসে। করোনা আক্রান্ত হন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমান, মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফও।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network