শিরোনাম
অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার

স্ত্রীর মামলায় টিয়াখালী ইউপি চেয়ারম্যান কারাগারে

আপডেট: March 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে তৃতীয় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী ইউপি চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমুকে (৩৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার দুপুরে হাজির হয়ে জামিনের আবেদন করা হলে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আমিরুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

তবে এ মামলার দ্বিতীয় আসামি বাদীর শ্বশুর সৈয়দ আখতারুজ্জামানকে (৬০) জামিন দিয়েছেন আদালত।

সৈয়দ মশিউর রহমান শিমু কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কলাপাড়া উপজেলা যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক।

মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল নোমান বলেন, মশিউর রহমান শিমু ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে দীর্ঘ দিন থেকে মোসা. ফাতেমা আক্তারকে নানাভাবে চাপ প্রয়োগ করে আসছিলেন। এতে বাদী কোনো উপায়ান্তর না পেয়ে গত ১৮ জানুয়ারি পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামি বাদীর স্বামী মশিউর রহমান শিমু ও তার শ্বশুর সৈয়দ আখতারুজ্জামানের (৬০) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই ঘটনায় অপর দুই আসামির বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নেননি আদালত।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network