স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ”র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আপডেট: December 25, 2022

  • ফেইসবুক শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক:: যথাযোগ্য মর্যাদায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জের৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ২৫ ডিসেম্বর বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। 
গর্বের বাকেরগঞ্জের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোজাম্মেল হোসেন মোহন সংগঠনের সদস্য ও বাকেরগঞ্জবাসীর উদ্দেশ্যে বিকাল ৫.৪৫ ঘটিকায় এক সরাসরি ভার্চুয়াল বক্তব্য প্রদান করেন। এসময়ে তিনি সংগঠনের বিগত ৮ বছরের কার্যক্রম এবং আগামী বছরের পরিকল্পনা ঘোষণা দেন। সন্ধ্যা ৬ঃ৩০ ঘটিকায় সংগঠনের ঢাকার যাত্রাবাড়ীস্থ কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে দোয়া মোনাজাত এবং কেক কেটে ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
উল্লেখ্য ২০১৪ সালের ২৫ ডিসেম্বর বাকেরগঞ্জ উপজেলার একমাত্র ভাষাসৈনিক মরহুম মোঃ মোবারক হোসেনের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে গর্বের বাকেরগঞ্জ প্রতিষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গর্বের বাকেরগঞ্জের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, আইন ও মানবাধিক বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম (এডভোকেট), দপ্তর ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক এইচ এম দুলাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ রাকিব খান, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ ওসমান গনি, জেলা পুনরুদ্ধার ও ইতিহাস চর্চা সম্পাদক মোঃ মঈনুল ইসলাম কবির প্রমুখ।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network