সড়ক বিভাগের গাড়িতে ফেন্সিডিল পাচার, সেনেরহুদার নাগরসহ আটক ৩

আপডেট: March 9, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটককৃত তিন আসামি

সড়ক ও জনপথ বিভাগের গাড়িতে করে ফেন্সিডিল পাচারের সময় ৩জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (৯ই মার্চ ২০২৪) ভোরে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের মধুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গাড়ির চালক ঢাকার তেজগাঁও কুনিপাড়া এলাকার শাহজাদা ফিরোজের ছেলে রমজান হোসেন দেওয়ান (৩০), বরগুনার আমতলী উপজেলার গোডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের হোসেন জুয়েল (৩০) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে নাগর হোসেন (২৮)।

র‌্যাব জানায়, সড়ক বিভাগের একটি গাড়িযোগে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় ফেন্সিডিল পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর এলাকায় সড়কে চেকপোস্ট বসায় র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি দল।

চেকপোস্ট চলাকালে সন্দেহজনক একটি পাজেরো গাড়ির (ঢাকা মেট্রো-ঘ-১৫-৭৭২৪) গতিরোধ করে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১৫০ বোতল ফেন্সিডিল। এসময় গাড়িটির চালকসহ তিনিজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network